চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ভটা চোর সহ ৪ জন গ্রেপ্তার

নাচোল উপজেলায় পৃথক দুটি চুরির ঘটনায় জেলার দুর্ধর্ষ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ভটা চোর সহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় পৃথক দুটি চুরির ঘটনায় জেলার দুর্ধর্ষ চোরচক্রের সদস্য  আরিফুল ইসলাম (ভটা) ওরফে ভটা চোর সহ ৪ সদস্য'কে আটক করেছে পুলিশ। 

শনিবার (১২ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান। তিনি জানিয়েছেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) দিক নির্দেশনা গত (২৪ ঘন্টায়) জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও রাজশাহী জেলার মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের দেয়া তথ্যে ও হেফাজত হতে চোরাই কৃত ৫ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়াও স্বর্ণ বিক্রির নগদ ৪৩, হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়।

আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর পিটিআই বস্তি এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া শ্রী সম্ব সরকার ছেলে শ্রী সুমন সরকার (৩৮), বড় ইন্দ্রিরা আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (৩৪), লইলাপাড়া ভেলুর মোড় মেরাজ আলী'র ছেলে শাহজাহান (২৭), কে আটক করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নাচোল থানা এলাকায় পৃথক ২টি চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️