চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার উত্তর সাকুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল এস্কাফ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),জেলা কার্যালয়,চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় জুয়েল (৪৩) নামে একজনকে। তিনি উত্তর সাকুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়েলের কাছ থেকে ১০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




