স্কুলছাত্রীকে পাটক্ষেতে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে আটক করা হয়।
উপজেলার ভরুয়া এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অভিযুক্ত ওই শিক্ষার্থীর পথরোধ করে তাকে একটি পাটক্ষেতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করে হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




