‎চুনারুঘাটে মাদ্রাসা পরিচালক বলাৎকারের অভিযোগে আটক

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ আটক করেছে।

‎চুনারুঘাটে মাদ্রাসা পরিচালক বলাৎকারের অভিযোগে আটক

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ আটক করেছে।

‎আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি চুনারুঘাট সদর এলাকার ডি.সি হাইস্কুলের পূর্ব পাশে, পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে ইমরান সরকারের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

‎আটক ইমরান সরকারের বাড়ি মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী গ্রামে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গেছে। আটক ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎ঘটনার পর থেকে মাদ্রাসায় আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️