‎হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে সোমবার সকাল সাতটার দিকে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে

‎হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে সোমবার সকাল সাতটার দিকে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চলা সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় হান্নান মিয়ার পক্ষের রাসেল মিয়া (৪৫) নিহত হন।

‎স্থানীয়রা জানান, কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের বিরোধ চলছিল। অ্যাডভোকেট ফজলুর রহমান মনোনয়ন পাওয়ার পর তার সমর্থক হান্নান মিয়া ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। অপর পক্ষ সাবেক ডিসি ও বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকরা।

‎বিকেলে হান্নান মিয়া সওদাগর পরিবারের মৃত সদস্যকে নিয়ে আক্রমণাত্মক স্ট্যাটাস দিলে উত্তেজনা বেড়ে যায়। বিষয়টি জানতে চাইলে হান্নান মিয়া ও আল কোরআন সওদাগরের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় হান্নান মিয়ার অনুসারীরা সওদাগরের দোকানে হামলা চালিয়ে ফ্রিজ, সাইকেল, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। একই সময়ে কুহিন সওদাগরের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে।

‎আজমিরীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেন। পরে সেনাবাহিনীও পৌঁছে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে।

‎আল কোরআন সওদাগর বলেন, হান্নান মিয়া আগেও তাঁদের পরিবারকে নিয়ে মন্তব্য করতেন। এবার মৃত বাবার বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি হলে হামলার শিকার হন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️