‎হবিগঞ্জে শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর বার্ষিক ওরস শুরু

‎হবিগঞ্জের মাধবপুরে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রাখা সুফি সাধক হজরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর বার্ষিক ওরস শুরু হয়েছে।

‎হবিগঞ্জে শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর বার্ষিক ওরস শুরু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রাখা সুফি সাধক হজরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর বার্ষিক ওরস শুরু হয়েছে। রবিবার সকালে তাঁর মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ওরসের সূচনা হয়।

‎ওরস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে মাজার এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে।

‎মাজারের খাদেম খিরাজ আলী শাহ বলেন, ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মানত ও নিয়তসহ মাজারে আসছেন। ওরস চলাকালে মিলাদ মাহফিল, জিকির-আজকার, মারিফতি ও মুর্শিদি গানের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে।

‎ওরসকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ খান। তিনি বলেন, “ওরস চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

‎ওরস উপলক্ষে মাজার এলাকা ও আশপাশের অঞ্চলে অস্থায়ী দোকান, আলোকসজ্জা ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️