‎নবীগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

‎নবীগঞ্জে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত বেনু শব্দকর নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছালামতপুর এলাকার সৌদি প্রবাসী সুহেল মিয়ার বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎স্থানীয়রা অভিযোগ করেছেন, ছাদ ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ চলার সময় বাড়ির উপর দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বিদ্যুতের লাইন সরানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন রঞ্জিত নামের একজন ঠিকাদার।

‎দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকায় আপোষ-মিমাংসা হয় বলে জানা গেছে।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। তবে পরবর্তীতে আইনি প্রক্রিয়াও চলতে পারে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️