‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই বেকারিকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই বেকারিকে জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎অভিযানকালে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও লেবেল ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহারসহ ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

‎এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মোহাম্মদীয়া ফুড বেকারির স্বত্বাধিকারী মাজিদুর রহমানকে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির স্বত্বাধিকারী মো. সবুজ মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️