এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন-মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সংবাদ সম্মেলেনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিব বলেন, 'ঠাকুরগাঁও-১ আসনে আমি নিজেই।'

এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন-মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সংবাদ সম্মেলেনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিব বলেন, 'ঠাকুরগাঁও-১ আসনে আমি নিজেই।

দলের মনোনয়ন পেয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী এই নির্বাচন সম্ভবত নিজের শেষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শেষ নির্বাচনের বার্তা দেন তিনি। এসময় নিজের জন্য এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া চান মির্জা ফখরুল।

ফেসবুক পোস্টে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

আগামী নির্বাচন তার শেষ নির্বাচন হতে পারে এমন বার্তা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দোআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোআ করবেন।

আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ। বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার

নিজের রাজনৈতিক জীবনের কিছু ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব লিখেছেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল। ঢাকায় পড়ত।

আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে। যাতে মেয়ের পাশে থাকতে পারি।

এরকম গল্প দলের হাজারো নেতাকর্মীর আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চাঁপাই প্রেস_সূত্র কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️