মির্জা ফখরুল দেশে ফিরেই জানাবেন তারেক রহমানের ফেরার তারিখ

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মহাসচিব

মির্জা ফখরুল দেশে ফিরেই জানাবেন তারেক রহমানের ফেরার তারিখ
সংগ্রহীত ছবি

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মহাসচিব। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। এমনটাই জানিয়েছেন বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

তিনি বলেন, ‘আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন।

নেতাকর্মীরা আশাবাদী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান। এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি চলছে। এরই মধ্যে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন।

বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে মানুষ নির্বাচন চায়। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা দেখতে চায়।

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান গত সতের বছর ধরে ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তবে আসন্ন নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

সূত্র_খবর সংযোগ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️