শিবগঞ্জে আমবাগান থেকে মরদেহ উদ্ধার

শিবগঞ্জে আমবাগান থেকে মরদেহ উদ্ধার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার মরদেহটি উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার মো. রশিদুল ইসলামের ছেলে ট্রাকচালক মাসুদ আলীর (৩৮) বলে জানা গেছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পিঠালীতলা আমবাগানে মাসুদ আলী অজ্ঞান অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে চিকিৎসক জানান। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ হাসপাতাল মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর পাইকড়তলা এলাকা থেকে শিহাব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই যুবক জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের মো. রফিকের ছেলে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️