চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মদ জব্দ করেছে ৫৩ বিজিবির সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু ও মদ জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মদ জব্দ করেছে ৫৩ বিজিবির সদস্যরা। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান,গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে গবাদিপশু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখা হয়েছে। এপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা হতে ভোর ৬ টা পর্যন্ত ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সূর্যনারায়নপুর হতে ২টি গরু এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️