শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ম্যাগজিন গুলিসহ এক যুবক আটক

শাহবাজপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ম্যাগজিন এবং গুলিসহ এক যুবক আটক

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ম্যাগজিন গুলিসহ এক যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি সহ শিহাব আলী নামে এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃত যুবক হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সোনাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিহাব আলী (২০)।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আগ্নেয় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় বিজিবির সদস্যরা তল্লাশীর কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে একটি ভ্যান গাড়ীতে থাকা এক যুবকের হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করলে ব্যাগ থাকা একটি বই এর ভেতর অভিনব কায়দায় শিহাব আলী ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি সহ আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️