শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

শুক্রবার ২৩ আগস্ট সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে

শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৬)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেকটি দোকানে যাবার সময় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️