চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সভা

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে আজ বুধবার ২২ জানুয়ারি সকালে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সভা

নিজস্ব প্রতিবেদন:বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, বিজিবি রাজশাহী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি অরুণ কুমার গৌতম, মালদা সেক্টর। 

এছাড়াও সম্মেলনে লে: কর্নেল গোলাম কিবরিয়া, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসার এবং বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ-এর স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

সভায় উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করা হয়। সিদ্ধান্তগুলি হচ্ছে- 

* সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। 

* সীমান্তে সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। 

* দুই দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না।

* উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে ব্যবস্থা নিতে হবে।

* এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয় বলেও জানায় বিজিবি। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️