চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিচে চাপা পড়ে নিহত-১ আহত-৩

চাঁপাইনবাবগঞ্জে গরুবাহী ভুটভুটির নিচে চাপা পড়ে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির নিচে চাপা পড়ে নিহত-১ আহত-৩

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে গরুবাহী ভুটভুটির নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (৩৮) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলাহাট থেকে কানসাট গরুর হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, আড়গাড়াহাট এলাকার ধুমিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাকিম (২০) ও আকতারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১১), গোমস্তপুর উপজেলার চৌডালা বেনিচক এলাকার সাইদুল রহমানের ছেলে মোস্তাকিম (১০)। তাদের মধ্যে সাকিম ও মোস্তাকিম (১১)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি ভুটভুটিতে গরু নিয়ে কানসাট গরুর হাটে আসার পথে মোবারকপুর ফতেপুর এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় তিনজন আহত হন। খবর পেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া।

এই দুর্ঘটনায় দুইটি গরুও মারা গেছে বেল জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এজাবুল হক।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️