শিবগঞ্জে অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাংয়ের ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

শিবগঞ্জে অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১টি স্টিলের তলোয়ার, ১টি লোহার কুড়াল, ৫টি চাইনিজ কুড়াল, ১টি চেইন স্টিক ও ২টি স্টিলের পাইপসহ ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

আটককৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের দুলালের ছেলে হাসিব (২৫) ও বড়চক দৌলতপুর গ্রামের আলতাফ আলীর ছেলে সজিব (২০)।

গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এই দুজনকে আটক করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জের শেখটোলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ওই ভবনের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এই দুজনকে আটক করা হয়। পরে ওই ভবনের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই গ্রুপের বাকি সদস্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️