শিবগঞ্জে ভারতীয় মোবাইলসহ দুইজন আটক

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ দুইজন আটক

শিবগঞ্জে ভারতীয় মোবাইলসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় ৪২টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে ৫৩ বিজিবি। 

আটককৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে নাফিউল্লা (২৩) ও মনিরুল ইসলামের ছেলে ফয়সাল (২২)।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.মনির-উজ-জামান জানান,রবিবার দুপুরে শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল শাহজাহানপুর গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। 

এ সময় টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের নাফিউল্লা ও ফয়সাল অবৈধভাবে ভারত থেকে এনে ভারতীয় মোবাইল ফোনগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে। 

দুপুর দেড়টার দিকে টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের বাড়ি তল্লাশি করে অবৈধ চোরাচালানকৃত ভারতীয় ৪২টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ নাফিউল্লা ও ফয়সালকে আটক করে।

আটককৃত ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️