শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাইজিং স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ সকালে রাইজিং স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ এম এ আযীয মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেলা হাসপাতালের শিশু ও নবযাতক কনসাল্টেন্ট ডা. মাহফুজ রায়হান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন, বিশেষ অতিথি, শান্তি নিবিড় পাঠাগার পরিচালক মো: নাহিদ উজ্জামান

শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মাহিরুল ইসলাম ও পিঠালিতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো: মাসুদুর রহমান । অনুষ্ঠানে কুরআন শিক্ষা কোর্সের অধীন ৪০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের শবক প্রদান করেন শিবগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুর রশিদ ।

এসময় তাদের প্রত্যেকের হাতে উপহার হিসেবে পবিত্র কুরআন তুলে দেয়া হয় । “আধুনিক বিশ্বে শিক্ষায় রাইজিং ই শীর্ষে” স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হচ্ছে আধুনিক ও রাষ্ট্র প্রদত্ত সিলেবাসের পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষার সুযোগ রাখা ।

এসময় এই প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষার পাশাপাশি আরবি ও কুরআন শিক্ষা কোর্স চালু করার প্রশংসা করেন অভিভাবকরা । শিবগঞ্জে বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠান থাকলেও রাইজিং স্কুল এন্ড কলেজের এমন প্রয়োজনীয় ও প্রশংসীত উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন থেকে আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষার সুযোগ সম্বলিত একটি প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলাম, যা পূরণ হয়েছে রাইজিং স্কুল এন্ড কলেজের মাধ্যমে । অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, ফলাফল ও পরিবেশ সহ সার্বিক বিষয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তারা । শেষে বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️