চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র ও অ্যামুনিশন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র ও অ্যামুনিশন উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

গত বুধবার রাতে উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরল ইলা মিত্র গেট সংলগ্ন একটি দিঘীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— লোহার বড় হাঁসুয়া ৪টি, কাঠের বাঁটযুক্ত লোহার ছোট হাঁসুয়া ৪টি, কাঠের বাঁটযুক্ত ১টি খড়গ, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বিমুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টিসহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার বহরল ইলা মিত্র গেটের দিঘীর উত্তর পাশে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️