নতুন বই পেয়ে খুশি বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের শিশুরা

নতুন বই পেয়ে খুশি বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের শিশুরা। বই পাবার পর শিক্ষার্থীরা বইয়ের পাতা খুলে নতুন বইয়ের ঘ্রাণ পেতে, নতুন পড়া দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এসময় শ্রেণির বাইরে বিদ্যালয়ের মাঠেও দলবেধে বসে বসে বই দেখতে ব্যস্ত হয়ে পড়ে তারা।

বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায়। রাষ্ট্রীয় শোক চলমান থাকায় এ বছর আনুষ্ঠানিকভাবে বই উৎসব হচ্ছে না। তাই নিজ নিজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বই পেয়ে উচ্ছসিত হয় শিক্ষার্থীরা। এসময় তারা শ্রেণিকক্ষে ও কক্ষের বাইরে মাঠে দলবেধে বসে পড়ে। নতুন বই খুলে ঘ্রাণ নিতে থাকে। নতুন নতুন ছবি ও পড়া খুঁজতে থাকে। শেষে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে খুশি মনে গ্রামের মেঠোপথ বা পুকুর পাড় ধরে নিজ নিজ বাড়ি ফিরে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। এ দিন শিশুরা নতুন বই পেয়ে খুব খুশি হয়। মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। সে দৃশ্য দেখে মন ভরে যায়। নতুন বছর শিক্ষার্থীদের আনন্দায়ক পরিবেশের মধ্য দিয়ে কাটুক এ কামনা করি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️