খালেদা জিয়ার মৃত্যুতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য

খালেদা জিয়ার মৃত্যুতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ সফিকুল বারী এবং বিশ্ববিদ্যালয় পরিবার।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন, দীর্ঘ পথচলা এবং দেশের মানুষের প্রতি তাঁর ভালবাসা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তিনি ছিলেন অত্যন্ত মার্জিত, রুচিশীল ও দৃঢ়

ব্যক্তিত্বের অধিকারী। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম এবং বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মরহুমার শোকসন্তপ্ত পরিবার, তাঁর অগণিত গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। একই সাথে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️