চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।  

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা শহরের শান্তি মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাতেন খাঁর মোড়. ওয়ালটন মোড়, বড় ইন্দারামোড়, কলেজ মোড়, প্রেসক্লাব মোড় হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও মিছিলে অংশ নেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ।

বিশ্বরোড মোড় অবরোধ করে বসে পড়ে আন্দোলনকারীরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেয়াল লিখন ও রাস্তায় বিভিন্ন স্লোগান লিখতে দেখা যায় একদল আন্দোলনকারীকে। এসময় পুলিশের সতর্ক অবস্থান ছিল রাজপথে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কানসাট গোপালনগর মোড়ে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে এক ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️