চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছেন এক দল ছাত্র জনতা।

বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়াস্থ ওয়ালটন মোড়ে সাবেক এমপি রাজনৈতিক অফিসে ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়।

এর আগে বিকাল ৪ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হন তারা।

এসময় ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিকে পাবলিক টয়লেট ঘোষণা করেন।

ভাঙচুরের পর গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় ছাত্রজনতাকে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️