চুয়াডাঙ্গায় বিএনপিসহ অন্যান্য দলের ৪৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

চুয়াডাঙ্গায় বিএনপিসহ অন্যান্য দলের ৪৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিঙ্গেদাহ অফিসে এ উপলক্ষে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় শত শত নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি হাফেজ সাজিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী এবং শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল ইসলাম।

বক্তারা বলেন, আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন, যা সংগঠনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন; ডিঙ্গেদাহের শংকরচন্দ্র ও আশপাশের এলাকার আক্তার আলি, অরুন হোসেন, জুয়েল, ওসমান, আমিদ, মিন্টু, মখলেছুর, সাকিবুল, বাদশা, সতেজ, মুক্তার, নসিব, জালাল, আকাশ, সামসুল, শামসুদ্দিন, হাফি, রাহুল, নিসান, আবু সাইদ, রবি, নাজমুল, মাসুদ, রিপন, ইমরান, সজিব, আকিব, রকিবুল, আক্তার , জাকির, উজ্জ্বল, রাজু, রিফাত, রবিউল, বাবুল, আলি হোসেন, সাব্বির, বাধন, কাকন, ফজের, হৃদয়, শরিফুল ইসলাম, বিদ্যুৎ , আব্দুর রহিম , ইসমাইল , রিকন ও মো. আ. মমিন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️