চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত 

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার(১মে) সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষ্যে ডিসি সাহিত্য মঞ্চে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহীদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের যৌক্তিক মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার, বন্ধ শিল্প চালু, ন্যায্যমূল্যে খাবার সরবরাহ, স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমিকসমাজের ভাগ্যোন্নয়নে নানা কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এসময় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি এম.জেনারেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু।

এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলার সকল শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশাজীবী শ্রমিকবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও বার্তায় ভিডিও প্রদর্শন করা হয়। 

এদিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চের সামনে থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কায়মুদ্দিন হীরক ও সেক্রেটারী মহাসিন এমদাদুল্লাহ জামিল, পৌর জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারী মোস্তফা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার, সদর উপজেলা সভাপতি মাছুম মিয়া ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️