‎বাহুবল মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের যোগদান

‎হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম

‎বাহুবল মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের যোগদান

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

‎এর আগে মোহাম্মদ সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সফল অভিযানে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা অর্জন করেন তিনি।

‎বাহুবল মডেল থানায় যোগদান শেষে ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে এবং মাদক ব্যবসায়ী ও অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাহুবলবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই।

‎তিনি আরও বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন এবং বাহুবলকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

‎স্থানীয়ভাবে নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাহুবলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️