স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা চেয়ারম্যান ইকবাল চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা করেন ইকবাল চৌধুরী

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা চেয়ারম্যান ইকবাল চৌধুরী

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা করেন ইকবাল চৌধুরী।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে নাসিরনগর উপজেলা সদরে নিজ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ছিলেন। তাছাড়াও তিনি চার মেয়াদে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সংবাদ সম্মেলনে ইকবাল চৌধুরী বলেন, "আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি হয়ে নয়, বরং নাসিরনগরের সাধারণ মানুষের অধিকার আদায়ে নির্বাচনে নামছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য সংসদে কথা বলব।" তিনি আরও জানান, কৃষিভিত্তিক এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনই তার প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ইকবাল চৌধুরীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️