নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। 

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪খ্রিঃ বিকাল ৪.৩০ ঘটিকায় নাসিরনগর শহীদ মিনার চত্বরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম শেখ এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃতায়, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সভাপতি নূরে আলম শেখ বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় বিচারের দাবিতে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবো।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সিক্তা রাণী দত্ত, তাহমিনা বেগম, সহকারি শিক্ষক আকবর হোসেন, সঞ্জয় দেব, মনির হোসেন, সৈয়দ মিয়া, লিটন দেব নাথ, ফয়সাল আহমেদ প্রমুখ। 

গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হামলা শিকার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দানুর স্ত্রী তাহমিনা বেগম বলেন, সন্ত্রাসী সাবেক মেম্বার গেছু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সহ আরো অনেকের আমার স্বামীর উপর দা, কোরাল, রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে আহত করেন। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের বিচার চাই।উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টায় উনার নিজগ্রাম গুনিয়াউক থেকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দুর্বৃত্তরা আক্রমণ চালায়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে আনার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️