নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান
সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ আবু এমাদ স্মরণে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় সৈয়দ শাহ্ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে দি একমি ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক ড.সৈয়দ আবুল মুজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমেদ, ট্রাস্টের সভাপতি মাওলানা সৈয়দ আবুল মুজারবাদ আশিক, নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। নাসিরনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক প্রার্থ প্রতীম সোম এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, ট্রাস্টের সভাপতি মাওলানা সৈয়দ আবুল মুজারবাদ আশিক, বক্তব্য রাখেন আহলে সুন্নাত আল জামায়াতের
সভাপতি মাওলানা আশরাফ আজিজ প্রমুখ। অনুষ্ঠানে এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন এবং বিভিন্ন শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীসহ মোট ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহাবিদ্যালয়ের অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দসহ শিক্ষার্থীগণ।




