নাসিরনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দাসপাড়া নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নাসিরনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দাসপাড়া নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ ডিসেম্বর বিকালে মেয়েটি নিখোঁজের পর ৩ ডিসেম্বর বুধবার সকালে তার মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী ধারনা করছে শিশুটি রাতে ধর্ষনের পর হত্যা করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।নিহত হাবিবা (৮) পিতা মনুজ মিয়ার স্রী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই প্রবাসে আছে। চার সন্তানের মধ্যে সবার ছোট এই শিশুটি। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ২ ডিসেম্বর সন্ধ্যার পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে মাইকিং করে খোঁজ শুরু করেন।

৩ ডিসেম্বর সকালে শিশুটির বাবা প্রতিবেশী ইলিয়াছ মিয়ার পরিত্যক্ত ঘরে মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ইউপি সদস্য মোঃ সুজন মেম্বারকে খবর দেওয়া হয়। তিনি বিষয়টি হরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজল চন্দ্র দাসকে জানালে তিনি নাসিরনগর থানায় অবগত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। হরিপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজল চন্দ্র দাস বলেন,এতো নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে পুলিশ একজনকে আটক করেছে জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️