নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরীকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
রবিবার ১৪ জুন দুপুরে নাসিরনগর থানার পুলিশ বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নির্মল চন্দ্র চৌধুরী (৪০) উপজেলা সদরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎ সহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী। উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান।নির্মল চন্দ্র চৌধুরী ওই মামলার ১৫ নম্বর এজাহার ভুক্ত আসামী।




