নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্রীকে অপহরণ,উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন 

নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্রীকে অপহরণ,উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় মা। মেয়েকে অপহরণের অভিযোগ তুলে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ছাত্রীর মা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টায় প্রতিদিনের মতো তাঁর ছোট মেয়ে নাছরিন আক্তার বাড়ি থেকে কোচিং ও স্কুলের উদ্দেশ্যে বের হয়। স্কুল ও কোচিং শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর পরিবার জানতে পারে, ওই দিন সকাল আনুমানিক ১০:৩০ টায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের কোলা গ্রামস্থ মগলের গোল পাকা রাস্তা থেকে একটি অজ্ঞাতনামা সিএনজিযোগে নাছরিনকে অপহরণ করে ভান্ডার পুরের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের অভিযোগ, এই অপহরণের মূল পরিকল্পনাকারী ও ১নং বিবাদী হলেন তাদেরই প্রতিবেশী মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৫)। এই কাজে রায়হানকে সরাসরি সহযোগিতা করেছেন ২নং বিবাদী মোঃ বেলাল হোসেন (৫২) ৩নং বিবাদী মোছাঃ শিরিন আক্তার (৪৫) ৪নং বিবাদী মোঃ সুমন হোসেন (২৮)

নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অসহায় পরিবারটি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা চরম দুর্ব্যবহার করে এবং মেয়েকে ফিরিয়ে না দিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। বর্তমানে মূল অভিযুক্ত রায়হান ও নাবালিকা স্কুলছাত্রী অজ্ঞাত স্থানে নিখোঁজ রয়েছে। ১নং বিবাদী যেকোনো সময় মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে বলে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

 সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের (OC) কাছে করজোড়ে মিনতি করছি—দয়া করে দ্রুত আইনি পদক্ষেপ নিন। আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করুন এবং এই অপহরণকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাছরিন আক্তারের পিতা মোঃ হিটলার, তার বড় ভাই মো: নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম এবং আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবে মেম্বার জিল্লুর রহমান প্রমূখ। উপস্থিত স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, থানায় একটি মামলা হয়েছে। আমরা ভিকটিম সহ আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️