নওগাঁয় মানত পুরুনে নদীতে সাঁতার দিতে নিখোঁজ:উদ্ধার গৃহবধূর মরদেহ

নওগাঁয় মানত পুরুনে নদীতে সাঁতার দিতে নিখোঁজ:উদ্ধার গৃহবধূর মরদেহ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁ শহরের ছোট যমুনা নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শাহিদা বানু (৩০) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।

স্থানীয় গৃহবধূ আলিয়া বানু জানান, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা সেরে যাবে। সেই বিশ্বাস থেকেই তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, শাহিদা বানু নদী সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে শাহিদা বানুর মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, সোমবার (৬ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তারা খবর পান। এরপর নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন ছোট যমুনা নদীতে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টা ৫০ মিনিটে ওই নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর মরদেহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️