আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ পাবে-ফজলেহুদা বাবুল

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ পাবে-ফজলেহুদা বাবুল

এ.বি.এস রতন স্টফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 শনিবার ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলেহুদা বাবুল বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষকরা হচ্ছে শিক্ষিত সমাজ গড়ার কারিগর, এজন্য আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতেই নিয়োগ পাবে এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে আমি কাজ করে যাব, এবং প্রত্যেকটা স্কুলে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নুর ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বেসরকারী কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। 

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️