নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ 

নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ 

নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনব্যবস্থার প্রতি এত দিন মানুষের কোনো আস্থা ছিল না। পরিবর্তিত পরিস্থিতির পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাঁদের নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন, সেটা নিশ্চিত করা হবে।

আজ রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ইতিপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্কহীন ভোটার তালিকা প্রয়োজন। এর মধ্যে কমিশন এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। ভোটার তালিকা হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সে জন্য সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান সংশ্লিষ্টদের।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়। এ ছাড়া বিচারিক একটা বিষয় আছে যদি আদালতে গড়ায়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর যেসব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে, তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মমিন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন আবুল ফজল মো. সানাউল্লাহ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️