নওগাঁয় অসচ্ছল ৫০ জন গর্ভবতী পেলেন গরুর দুধ

মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামুল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ প্রদান করা হয়েছে

নওগাঁয় অসচ্ছল ৫০ জন গর্ভবতী পেলেন গরুর দুধ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : ‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামুল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুলে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগীতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই ঊধ্বর্গতি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি যোগান দেয়া সম্ভব হয় না। বাজারে প্রতিকেজি দুধ প্রকারভেদে ৭০-৭৫ টাকা কেজি। দাম বেশি হওয়ায় অসচ্ছল পরিবারের গর্ভবতী গৃহবধুদের পক্ষে দুধ কিনে খাওয়া সম্ভব হয়না। আধাইপুর ইউনিয়নের এমন অসচ্ছল ৫০ জন গর্ভবতীকে পুষ্টি যোগান দিতে বিনামুল্যে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির। ৪০ টি গ্রামে ৫০ জন গর্ভবতী প্রত্যেক ৪কেজি করে দুধ দেন তিনি। বিনামুল্যে গরুর দুধ পেয়ে খুশি অসচ্ছল ও দরিদ্র গর্ভবতী মা ও তাদের স্বজনরা।

উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধু শাকিলা আক্তার বলেন- দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০টাকা কেজি। এতো দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্মদিতে যাচ্ছি। বিনামুল্যে ৪কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকারি হবে বলে আশাবাদী।

বসন্তপুর গ্রামের গৃহবধু জনি বেগম। বিনামুল্যে গর্ভবতীর তালিকায় তার মেয়ের নাম আছে। তিনি বলেন- আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের জন্য শরীরে পুষ্টির জোগান দিবে। এতে মেয়ের জন্যও সুবিধা হবে। আমি খুবই খুশি।  

সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির বলেন- প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকে সচেতন না। আধাইপুর ইউনিয়নের ৪০ টি গ্রামের ৫০ জন অসচ্ছল গর্ভবতী মা’কে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যা আগামী ১০ মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি সন্তান সুস্থতায় তাদের অন্যান্য ‍বিষয়ে সহযোগীতা করা হবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজে অনেক বৃত্তবান আছেন তারাও উৎসাহীত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান শিশিরের বাবা মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মকুল, উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন, আসাদুজ্জামান ভুট্টু, আবু জর গিফারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেলে রানা ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️