নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিয়ামতপুরে  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই)  বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ্ আলম সেখ, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, সহকারী পরিদর্শক আসমা সাদিয়া, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,  আমইল আমুল্লা মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️