নিয়ামতপুরে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ 

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

নিয়ামতপুরে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ 

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। 

টসে জয়লাভ করে থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১২ ওভারের খেলায় ১০ উইকেটে থানা একাদশ ৭৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে উপজেলা প্রশাসন একাদশ। টানটান উত্তেজনার এ খেলায় ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উপজেলা প্রশাসন একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মতিউর রহমান। 

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ দুটি দলের মাঝে পুরস্কার তুলে দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম প্রমূখ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️