মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ কিশোরের ২৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার 

নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নওগাঁর আত্রাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা

মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ কিশোরের ২৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নওগাঁর আত্রাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নৌকা থেকে পড়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর নতুন ও পুরাতন সেতুর মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা।

মারা যাওয়া রনি পাশের মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত কুমারের ছেলে বলে জানা যায়। 

ওসি শাহীন রেজা বলেন, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য গ্রাম থেকে অন্যদের সঙ্গে মহাদেবপুর এসেছিল ১৫ বছরের এই কিশোর।

কিন্তু প্রতিমা বিসর্জনের আগে বিকাল ৫টার দিকে নৌকা থেকে আত্রাই নদীতে পড়ে যায় রনি নামের এই ছেলে । স্থানীয়রা এবং মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

পরে রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হলে শুক্রবার সকাল থেকে তারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

শুক্রবার ৩ অক্টোবর বিকাল ৬টার দিকে নদী থেকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️