সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব ভস্মীভুত

নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব ভস্মীভুত

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে।

সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোঃ আলতাব হোসেন জানান প্রতিদিনের মত গত শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এসময় আগুনের লেলিহান শিখায় নিমিষেই তার নিজের ও তিন ছেলে আতিক বাবু,মেসবাউল হক,সাখাওয়াত হোসেন এর ঘর বাড়ি,আসবাবপত্র,ধান চাল,কাপড়চোপ,হাঁস মুরগী, টাকা পয়সা,পবিত্র কোরআন হাদিস,বিপুল পরিমানের ইসলামী বই পুস্তক সহ প্রায় ১৫/২০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্র পাত হতে পারে। তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথা সময়ে ওই এলাকায় গেলেও কেবল মাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারনে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️