বাঘায় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

রাজশাহী বাঘা উপজেলার চকরাজাপুর অর্ধেকের বেশি গ্রাম ও গড়গড়ির ইউনিয়নের কিছু গ্রামের কয়েক হাজার পরিবার প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায়। খাবারের অভাবে ও গবাদিপশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে এই এলাকার মানুষ

বাঘায় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বাঘা উপজেলার চকরাজাপুর অর্ধেকের বেশি গ্রাম ও গড়গড়ির ইউনিয়নের কিছু গ্রামের কয়েক হাজার পরিবার প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায়। খাবারের অভাবে ও গবাদিপশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে এই এলাকার মানুষ।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ আগস্ট) এশিয়ান টেলিভিশনের ব‍্যানারে বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, আলু, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। 

এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান আখতার রহমানের নেতৃত্বে এই ত্রাণ সমগ্রী বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছ গ্রামের অবহেলিতদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময়ে এশিয়ান টেলিভিশন রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমান তার বক্তব্যে সুনামধন্য এশিয়ান টেলিভিশনের দেশ ও বিশ্বব্যাপী সুখ্যাতির কথা তুলে ধরেন উপস্থিতদের মাঝে।

উক্ত সময়ে উপস্থিত রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদানের জন্য ব্যুরো প্রধান আখতার রহমান রহমান কে বিশেষ ধন্যবাদ জানান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন পিটিপি নিউজ টিভির সহ-সম্পাদক ও মানবাধিকার কর্মী বাঘার তরুণ সাংবাদিক মোঃ বিপুল হোসেন (সৈকত) বাঘা উপজেলা সংগ্রামী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য আঃ রহমান ও কৃষক নেতা বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️