আড়ানী পৌরসভার রুস্তমপুর ও স্টেশন হাটের ইজারা প্রদান

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও স্টেশন হাট বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

আড়ানী পৌরসভার রুস্তমপুর ও স্টেশন হাটের ইজারা প্রদান

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও স্টেশন হাট বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও স্টেশন হাট বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

উন্মুক্ত ডাকের মাধ্যমে ১লা বৈশাখ হতে ৩১ বৈশাখ পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৩৮ জন অংশ নেন। এর মধ্যে রুস্তমপুর হাটের সর্বোচ্চ ডাকদাতা ছিলেন তোজাম্মেল হক। ভ্যাট ছাড়া ৩ লাখ ২০ হাজার টাকা ডাক দেন তোজাম্মেল হক। পরে ভ্যাট ও আয়করসহ ৪ লাখ টাকায় তাকে ইজারা প্রদান করা হয়। আড়ানী পৌরসভার স্টেশন হাট ডাকে ৭জন অংশ নেন। এতে সর্বোচ্চ ডাক দাতা ১০ হাজার টাকা। ভ‍্যাট ও আয়করসহ ১২ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়।আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান,ডাকের সমুদয় মূল্যে ১ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

‎এ সময় ‎উপস্থিত ছিলেন,সমবায় অফিসার আব্দুল মকিম, আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা- কর্মচারি বৃন্দ। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️