চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পায়ুপথে স্বর্ণসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পায়ুপথে স্বর্ণসহ আটক-১

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্টে হয়ে ভারত যাওয়ার সময় পায়ুপথে লুকানো স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকালে সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্টে (আইসিপিতে) চেকিংয়ের সময় তাকে আটক করা হয় জানান মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটক পাসপোর্ট যাত্রী সানি মাই (২৭) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন,চেকপোস্টের নিয়মিত চেকিংয়ে আর্চওয়ের মেটাল ডিটেক্টরে ধাতব বস্তু শনাক্ত হলে সানি মাইকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের ‘বিস্কুট’ দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন,স্থানীয় স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষা করে এগুলো খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করেছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

গোলাম কিবরিয়া আরও বলেন,রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানান কৌশল অবলম্বন করছে। তবে এসব অপকৌশল প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️