বরিশালে আনসার-ভিডিপির ইফতার মাহফিল

বরিশালে আনসার-ভিডিপির ইফতার মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎বুধবার (১১ মার্চ ২০২৬) বরিশাল আনসার-ভিডিপি কার্যালয়ে আভি রেঞ্জ বরিশাল, আভি বরিশাল জেলা ও বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।

‎এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (২২ বিএন)-এর পরিচালক সদন চাকমা, বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর উপ-পরিচালক মো. হাছান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম, ভোলা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদ বিন মামুন, সহকারী পরিচালক ফরিদ রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান,বরিশাল আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ম্যানেজার সহ বিভিন্ন কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ শৃঙ্খলাবাহিনী, যারা আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন, দুর্যোগ মোকাবিলা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

‎আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।

‎এসময় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অপরাধমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাহিনীর সর্বস্তরের সদস্যদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️