দুমকিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
হিউম্যান রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় দেড় শতাধিক গরীব, অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও হিউম্যান রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় দেড় শতাধিক গরীব, অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪জানুয়ারি) দুপুর ১২ টায় দুমকি ডব্লিউইএফ কার্যালয় চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। ডব্লিউ ইএফ এর নির্বাহী পরিচালক পারভিন আরা বেগম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহ. অলিউল ইসলাম, ডব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা একেএম হারুন অর রশিদ। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ কামাল হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক বয়স্ক অসহায় গরীব শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।




