দুমকীতে ডেঙ্গু আক্রান্তে প্রাণ হারালেন কজেল ছাত্র

পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

দুমকীতে ডেঙ্গু আক্রান্তে প্রাণ হারালেন কজেল ছাত্র

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ছাত্র হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অকাল প্রয়াত এ শিক্ষার্থী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের বাসিন্দা ও মো. জাহাঙ্গীর হোসেনের পুত্র।

‎পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাতে মারা যান।

‎এই মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন জাকারিয়ার বাবা-মা।

‎সহপাঠী শিক্ষার্থীরা জানান, জাকারিয়া ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।

‎পটুয়াখালী জেলায় চলমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা নতুন করে আলোচনায় এসেছে এই মৃত্যুর ঘটনায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম জোরদার ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে না পারলে এমন মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে।

‎মো. জাকারিয়ার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️