পবিপ্রবিতে দুর্নীতির ভূত-সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা-কর্মচারী

নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে

পবিপ্রবিতে দুর্নীতির ভূত-সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা-কর্মচারী

‎মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেলের উপ-পরিচালক মো: রাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো: ঈসাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়। নিরীক্ষা প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্র জানায়, ২০১১ সাল থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন কার্যক্রম চালু ছিল। নিয়মিত কিস্তি পরিশোধ করা হলেও ওই শাখার দায়িত্বরত উপ-পরিচালক ও কর্মচারী ব্যাংকে জমা না দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে অভ্যন্তরীণ অডিট সেলের অনুসন্ধানে এ গরমিল ধরা পড়লে অভিযুক্ত ওই কর্মকর্তা ও কর্মচারী নিজেদের ভুল স্বীকার করে ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন।

‎প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পটুয়াখালী জেলা দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টীম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️