দুমকিতে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রহস্য ‎

পটুয়াখালীর দুমকিতে চরগরবদি এলাকার হোগল পাতাবন থেকে জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুমকিতে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রহস্য  ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে চরগরবদি এলাকার হোগল পাতাবন থেকে জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশের হোগল পাতাবন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিজ ঘেরের কাছে হোগল পাতার বনের ভেতরে তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

‎স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন,“সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি পাতার বনের ভেতরে পড়ে আছে। ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,‎“লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️