শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা,নিখোঁজ অন্তত ১০১

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা,নিখোঁজ অন্তত ১০১

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার রয়টার্সকে জানিয়েছে।

হামলাটি কারা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে সূত্রগুলো জানিয়েছে জাহাজটি এখন ডুবে গেছে।

তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, ১০১ জন নিখোঁজ থাকার খবর সঠিক নয় এবং ঘটনাটিতে আহত ৩২ জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করেছে, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, জাহাজটি থেকে পাঠানো বিপদসংকেতের জবাবে নৌবাহিনী স্থানীয় সময় সকাল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার নৌবাহিনীর এক সূত্র বলেন, ‘এই মুহূর্তে আমরা যা জানি তা হলো ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত। আরো ১০১ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি ডুবে গেছে।’

সূত্রগুলো জানায়, হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে এ বিষয়ে আরো বিস্তারিত জানাননি, তবে বলেন যে জাহাজে থাকা অন্তত ৩০ জনকে সামরিক বাহিনী উদ্ধার করেছে এবং শ্রীলঙ্কা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ শ্রীলঙ্কার গলে উপকূলের কাছে জাহাজটি বিপদসংকেত পাঠিয়েছিল এবং আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️